আবুল হোটেল-মালিবাগ রেলগেট ক্রসিংয়ে একমুখী যান চলাচলের নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৭আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৭

ঢাকা মহানগরীর রামপুরা এলাকায় আবুল হোটেল ও মদিনা হোটেল ক্রসিং, মালিবাগ রেলগেট ক্রসিং এবং খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং এলাকায় প্রতিদিন সকাল ও বিকালে যানজটের সৃষ্টি হয়। এ কারণে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সিদ্ধান্ত নিয়েছে, রামপুরা আবুল হোটেল ক্রসিং, মদিনা হোটেল ক্রসিং, খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিংগুলোতে টানা ৯ দিন একমুখী যান চলাচল করবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, যানজট নিরসনে জনভোগান্তি কমানোর স্বার্থে এ সড়কে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত একমুখী যান চলাচলের সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবুল হোটেল ক্রসিং থেকে মদিনা হোটেল ক্রসিং হয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং পর্যন্ত রাস্তায় যানবাহন আবুল হোটেল ক্রসিং থেকে উভয় লেনে প্রবেশ করে মদিনা হোটেল ক্রসিং হয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং পর্যন্ত শুধু পূর্ব দিকে যাবে।

এ সিদ্ধান্তের কারণে, খিলগাঁও ফ্লাইওভার থেকে যানবাহনগুলো খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং থেকে ডানে টার্ন করার পরিবর্তে পশ্চিমে গিয়ে মালিবাগ রেলগেট ক্রসিং থেকে ডানে টার্ন করে রামপুরা ব্রিজের দিকে যাবে। আবার খিলগাঁও ও তালতলা থেকে আবুল হোটেলগামী যানবাহনগুলো মদিনা হোটেল ক্রসিং থেকে ডানে টার্ন করার পরিবর্তে দক্ষিণে গিয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিংয়ে এসে ডানে টার্ন করে মালিবাগ রেলগেট হয়ে রামপুরা ব্রিজের দিকে বা মৌচাকের দিকে যাতায়াত করবে।

গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আবুল হোটেল ক্রসিং, মদিনা হোটেল ক্রসিং, খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং এবং মালিবাগ রেলগেট ক্রসিং কেন্দ্রিক যানবাহন চালকদের (সংযুক্ত স্কেচম্যাপ অনুযায়ী) উল্লেখিত নির্দেশনা মেনে চলতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী