রাজধানীতে একদিনে গ্রেফতার ১৬০

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ মার্চ ২০২৫, ১৮:৪৭আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১৮:৪৭

ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশের টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে শনিবার (১ মার্চ) রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬০ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের বিরুদ্ধে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশানর (মিডিয়া এ্যান্ড জনসংযোগ) মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে রবিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর ৫০টি থানা এলাকায় ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। এর মধ্যে রাতে ৩৪০টি এবং দিনে ৩২৭টি টহল টিম কাজ করে। এসব টিমের মধ্যে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি। পাশাপাশি মহানগরীর গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়। 

এছাড়া, অপরাধপ্রবণ এলাকায় সিটিটিসির ১৪টি, অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) ১২টি এবং র‍্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে। বিশেষ নিরাপত্তার অংশ হিসেবে এপিবিএন থেকে ২০টি চেকপোস্টও পরিচালিত হয়।   

মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযানে ১৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে– ৬ জন ডাকাত, ১৭ জন পেশাদার ছিনতাইকারী, ৩ জন চাঁদাবাজ, ১৮ জন চোর, ২০ জন চিহ্নিত মাদক কারবারি, ১৯ জন পরোয়ানাভুক্ত আসামি রয়েছে। এ ঘটনায় ৩৬টি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযানের সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে তিনটি চাকু, দুইটি সুইচ গিয়ার, একটি দা, তিনটি লোহার রড, ছয়টি মোবাইল ফোন, দুইটি মোটরসাইকেল, ৫ হাজার ৩০ পিস ইয়াবা, ১ কেজি ৫৮৪ গ্রাম গাঁজা জব্দ করা হয়। 

/এবি/আরকে/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি