ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে বোমা নিক্ষেপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৫, ০০:৪২আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০০:৪৮

রাজধানীর মোহাম্মদপুরে প্রবর্তনা নামে একটি দোকানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডের প্রবর্তনা নামক ওই দোকানে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল থেকে দুটি পেট্রোল বোমার বোতল উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, কে বা কারা এই পেট্রোল বোমা নিক্ষেপ করেছে কিংবা কেনও এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা ঘটনাস্থল থেকে রশি দিয়ে মোড়ানো একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করেছি।

তিনি আরও বলেন, এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে আমাদের ঊর্ধ্বতন স্যাররা ঘটনাস্থলে আছে। সিসিটিভি ক্যামেরা যাচাই করে অপরাধীদের শনাক্তে চেষ্টা চলছে। 

জানা যায়, মোহাম্মদপুর প্রবর্তনা নামের দোকানটি বিশিষ্ট চিন্তক ফরহাদ মজহার ও উপদেষ্টা ফরিদা আখতারের প্রতিষ্ঠান। ফরিদা আখতার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। তবে কারা এ ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

/এবি/এফআর/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি