রাজধানীতে কলেজের সাবেক উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ মার্চ ২০২৫, ২১:৪৯আপডেট : ১১ মার্চ ২০২৫, ২২:০২

রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মাদ সাইফুর রহমান ভূঁইয়াকে নিজ বাসায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (১০ মার্চ) ভোরে রাজধানীর উত্তরায় তার ভাড়া বাসায় এই হত্যার ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, সাইফুর রহমান ভূঁইয়া পরিবারসহ শান্তিনগর এলাকায় বসবাস করতেন। তবে সম্প্রতি তিনি উত্তরখান থানা এলাকার একটি ভাড়া বাসায় একাই থাকতেন। 

কলেজটির সাবেক শিক্ষার্থী রেজাউল রায়হান জানান, সাইফুর রহমান ভূঁইয়াকে সোমবার ভোরে (সেহরির সময়) দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে হত্যা করা হয়। তার গলায় ও মাথায় রামদার কোপের দাগ ছিল। হাসপাতালের চিকিৎসকরা থাকলেও পুলিশে খবর না দেওয়ার বিষয়ে অভিযোগও করেছেন তিনি।

রেজাউল রায়হান আরও জানান, সরকার পরিবর্তনের পর কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে অধ্যক্ষসহ কলেজের অধিকাংশ শিক্ষককে পদত্যাগ করিয়ে নতুন করে পদোন্নতি দেওয়ার দাবি জানান। সাইফুর রহমান ভূঁইয়াকে উপাধ্যক্ষ করা হয়েছিল। তিনি একসময় বিএনপির মতাদর্শী হলেও আওয়ামী লীগের আমলে সেমিনারে অংশগ্রহণের কিছু ছবি ভাইরাল হয়। এসব ছবি দেখিয়ে কিছু শিক্ষার্থী তার বিরুদ্ধে আন্দোলন করেন। এ ঘটনাটি কলেজে শিক্ষক-কর্মচারীদের মধ্যে কোন্দল তৈরি করেছিল বলে জানা গেছে।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান এই হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাইফুর রহমান ভূঁইয়ার শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রের দাগ রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।

/এবি/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২, সবচেয়ে বেশি মিরপুরে 
বায়ুদূষণে শীর্ষে মালয়েশিয়ার কুচিং, ঢাকার অবস্থান ১২তম 
রাস্তায় দুই প্রাইভেটকারচালকের মারামারি, ট্রাফিক পুলিশের হাতে দুজনই আটক
সর্বশেষ খবর
ভারতীয়দের বিদেশে বিয়ে-ভ্রমণ ও স্বর্ণ কেনা বন্ধের আহ্বান নরেন্দ্র মোদির 
ভারতীয়দের বিদেশে বিয়ে-ভ্রমণ ও স্বর্ণ কেনা বন্ধের আহ্বান নরেন্দ্র মোদির 
চার সুরসম্রাজ্ঞীর গানে জয়িতা
চার সুরসম্রাজ্ঞীর গানে জয়িতা
সপ্তাহখানেকের মধ্যেই গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে, আশা রিজভীর
সপ্তাহখানেকের মধ্যেই গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে, আশা রিজভীর
অ্যাপলকে যে পরিবর্তনের নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প
অ্যাপলকে যে পরিবর্তনের নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ