রাজধানীতে ৪ কিশোরীকে ধর্ষণের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২৫, ১৭:৪৭আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৮:৫৫

রাজধানীর মুগদা ও খিলগাঁও এলাকায় চার কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব ঘটনায় দায়ের করা মামলা অভিযুক্তদের গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানার-পুলিশ।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) আল-আমীন জানান, বুধবার (১৯ মার্চ) ইফতারের পর নিজ বাসায় প্রতিবেশী জব্বার (৪০) ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার। পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

একই থানা এলাকায় মঙ্গলবার (১৮ মার্চ) ১৩ বছরের আরেক কিশোরীকে পূর্ব পরিচিত প্রতিবেশী পিন্টু চন্দ্র দাস ছাদে নিয়ে  ধর্ষণ করে। ঘটনার সময় কিশোরীর বাবা-মা বাইরে ছিলেন।

এসআই আল-আমিন বলেন, গ্রেফতারকৃত দুই জন দায় স্বীকার করেছে। আজ তাদের আদালতে পাঠানো হয়। সেখান থেকে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

একই থানার উপ-পরিদর্শক (এসআই) তহিদুল ইসলাম জানান, মঙ্গলবার (১৮ মার্চ) ১৫ বছরের এক কিশোরীকে সিয়াম (১৮) নামে এক যুবক ধর্ষণ করে। এ ঘটনায় আজ থানায় মামলা দায়ের করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।  

এদিকে, খিলগাঁওয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। গত ১৫ মার্চ তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অভিযুক্ত যুবকের নাম আলিফ সিয়াম (২০)। 

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস মাহমুদ বলেন, ছেলেটি ওই কিশোরীর পূর্ব পরিচিত। 

তিনি বলেন, গত ফেব্রুয়ারি মাসে ওই কিশোরীকে বিয়ের প্রলোভনে নিজের কাছে নেয় আলিফ। পরে গত ২৩ ফেব্রুয়ারি তাকে ধর্ষণ করে। কিশোরীর পরিবার থানায় অভিযোগ করলে বুধবার (১৯ মার্চ) মামলা হয়। ওই যুবক পলাতক।

এস আই ইলিয়াস মাহমুদ বলেন, ওই কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য আজ সকালে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এআইবি/কেএইচ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের