গুলশানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২০ মার্চ ২০২৫, ২৩:৫০আপডেট : ২১ মার্চ ২০২৫, ০০:৫২

রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে গোলাগুলিতে সুমন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে গুলশানের পুলিশ প্লাজার সামনে এ ঘটনা ঘটে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত সুমন মহাখালী টিভি গেট এলাকায় ইন্টারনেট সংযোগ অফিসে চাকরি করতেন। তার বাড়ি রংপুর। 

গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে পথচারীরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

পুলিশ জানায়, গুলশান থানার পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

গুলশান থানার উপ-পরিদর্শক এসআই মারুফ আহমেদ জানান, গুলশান থানাধীন পুলিশ প্লাজার উত্তর পাশে রাস্তার বাম পাশ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে পরীক্ষা-নীরিক্ষার পর রাত ১১টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে বলেও নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা।

নিহত সুমনের মাথায়, বুকের বামপাশে গুলির ক্ষত চিহ্ন রয়েছে। তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।

এদিকে, নিহত সুমনের স্ত্রীর বড় ভাই মো. বাদশা মিয়া রুবেল জানান, সুমন এক ছেলে এক মেয়ের জনক। তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে।

তার অভিযোগ, স্থানীয় সেভেন স্টার নামের একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে দ্বন্দ্ব ছিল সুমনের। তারাই তাকে হত্যা করে থাকতে পারে। 

/কেএইচ/এমকেএইচ/আরআইজে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী