ধানমন্ডিতে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ এপ্রিল ২০২৫, ১৫:৪৯আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৫:৫৩

রাজধানীর ধানমন্ডি এলাকায় চাপাতি দিয়ে চালককে কুপিয়ে অটোরিকশা, নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত অটোরিকশা চালকের নাম মো. ইসমাইল হোসেন (৪৫)।

রবিবার (৬ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। পরে সকাল ৬টার দিকে তাকে ধানমন্ডি থানা পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। ধানমন্ডি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি  জানান, আজ (রবিবার) ভোরের দিকে পান্থপথ থেকে যাত্রীবেশে থাকা দুজন ছিনতাইকারী মোহাম্মদপুর যাওয়ার কথা বলে ওই অটোরিকশায় ওঠে। কিছুদূর যাওয়ার পর পেছন থেকে একটি পিকআপ এসে রিকশার গতিরোধ করে। পরে ধানমন্ডি ৬ নম্বর রোড কোন দিকে এই কথা বলে ৬ থেকে ৭ জন ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে চালককে। এ সময় ওই অটোচালকের সঙ্গে থাকা নগদ ১ হাজার ৭০০ টাকা, মোবাইল ও অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে তাকে পিকআপে করে ধানমন্ডি ২৭ নম্বরের সাম্পান রেস্টুরেন্টের সামনে ফেলে পালিয়ে যায়। পরে আমাদের টহল টিম তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে দিয়ে আসে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। 

আমরা আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা করছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এসআই।

আহত ইসমাইল ভোলা সদরের আলিনগর গ্রামের মৃত নজির আহমেদের ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচরে ভাড়া থাকেন তিনি।

/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি