ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ এপ্রিল ২০২৫, ১৮:১৪আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৮:১৪

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে আরও যুক্ত হয়েছিলেন আশেপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পথচারীরা।

সোমবার (৭ এপ্রিল) সকালে কবি নজরুল সরকারি কলেজের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় ফিলিস্তিন ফিলিস্তিন ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে পুরান ঢাকার আকাশ বাতাস। 

বিক্ষোভকারীরা ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা’, 'ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘বয়কট ইসরায়েলি পণ্য’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এসময় তাদের সঙ্গে সংহতি জানিয়ে পুরান ঢাকার বিভিন্ন ব্যবসায়ীরা দোকানপাট ও মার্কেট বন্ধ রাখেন।

বিক্ষোভকারীরা বলেন, ফিলিস্তিন মুসলমানদের আত্মার অংশ। সেখানে চলমান হামলা শুধু একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিক্ষোভে অংশ নেওয়া কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী আরাফাত রহমান বলেন, ইজরায়েলের বর্বর হামলায় হাজারো ফিলিস্তিনি মুসলিম মারা গেছে। আমরা কিছুই করতে পারিনি ওদের জন্য। আমরা শুধু চেয়ে চেয়ে দেখেছি আর আক্ষেপ করছি। আমরা চাই ফিলিস্তিনে এই গণহত্যা বন্ধ হোক।

শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, বিশ্ব মানবতা এবং বিবেকের এই দুরবস্থা সহ্য করতে পারছি না। ফিলিস্তিনের দৃশ্য দেখলেই চোখ ঝাপসা হয়ে আসে, বুক ভেঙে যায় অসহায় বোবা আর্তনাদে। এ কোন নিষ্ঠুর, নির্মম, নির্লজ্জ, নৃশংস পৃথিবী! এই বর্বরতার শেষ চাই। 

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া মো. ইসমাইল হোসেন নামের একজন পথচারী বাংলা ট্রিবিউনকে বলেন, ইসরায়েলের গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর হস্তক্ষেপ নিশ্চিত করতে কী কী করা যেতে পারে, সেই কাজগুলো করা উচিত।‌ এই উদ্যোগ বাংলাদেশসহ বিশ্বের সব মুসলিম দেশকে শীঘ্রই নেওয়া উচিত। একইসঙ্গে আমাদের সবার উচিত ইসরায়েলের পণ্য বর্জন করা। মজলুম ফিলিস্তিনি মানুষের পাশে আজ গোটা বাংলাদেশ।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি