গাজায় গণহত্যা ইস্যুতে দিনভর উত্তাল ছিল পল্টন এলাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ এপ্রিল ২০২৫, ২১:২৪আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ২১:২৮

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) দিনভর মিছিলে উত্তাল ছিল বায়তুল মোকাররম ও পল্টন এলাকা।

গাজা ইস্যুতে বিশ্বব্যাপী হরতালের সমর্থনে সংহতি জানিয়ে দুপুর ১২টায় থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমবেত হন সাধারণ মুসল্লি ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সবার হাতে হাতে ছিল ইসরায়েলবিরোধী বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড। অনেকে বাংলাদেশ ও ফিলিস্তিনির পতাকা প্রদর্শন করেন। ছিল প্রতীকী লাশ।

মিছিলের আগে সমাবেশে প্রতিবাদী কবিতা ও গান পরিবেশন করা হয়। এ সময় স্লোগানে মুখর হয়ে উঠে পুরো এলাকা। সন্ধ্যা নাগাদ জনস্রোত পল্টন মোড় পর্যন্ত বিস্তৃত হয়। মিছিলে নিজস্ব ব্যানারে অংশগ্রহণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ, খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ লেবার পার্টি, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ, খেলাফত যুব মজলিস, খেলাফত ছাত্র মজলিস ও বাংলাদেশ কওমি শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন। 

এছাড়াও নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে মিছিল নিয়ে আসেন বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

প্রায় প্রতিটি মিছিল-সমাবেশ থেকেই ইসরায়েলের বর্বরতার ধিক্কার জানানো হয়। এ বিষয়ে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি কামনা করা হয়। আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে পাসপোর্টে একসেপ্ট ইসরায়েল শব্দটি আবারও সংযোজন করার দাবি জানান তারা। পাশাপাশি ইসরায়েলের পণ্য বয়কটেরও আহ্বান জানানো হয়।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম