চকবাজারে স্টোভের আগুনে দগ্ধ নারীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ এপ্রিল ২০২৫, ১৯:৫৪আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৯:৫৪

রাজধানীর চকবাজারের ইসলামবাগ এলাকায় স্টোভের আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিউলি বেগম (৪০)। সোমবার (২৮ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে তিনি মারা যান।

শিউলি বেগমের বড় ভাই আব্দুর রব জানান, রবিবার (২৮ এপ্রিল) দুপুরে নিজ বাড়িতে রান্না করার সময় স্টোভে কেরোসিন ঢালতে গিয়ে দুর্ঘটনা ঘটে। কেরোসিন ছড়িয়ে পড়লে মুহূর্তেই আগুন ধরে যায় এবং শিউলি দগ্ধ হন। পরে তাকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. মো. হারুনুর রশীদ জানান, শিউলি বেগমের শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যান তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, শিউলি বেগমের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার বিক্রমপুর গ্রামে। তার বাবার নাম তোফাজ্জল হোসেন। স্বামী আলি হোসেন পেশায় প্লাস্টিক ব্যবসায়ী। বর্তমানে চকবাজার ইসলামবাগ এলাকায় স্বামীর সঙ্গে বসবাস করতেন শিউলি বেগম। তার দুটি মেয়ে আছে।

/এআইবি/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী