খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২৫, ০৩:০৪আপডেট : ০৩ মে ২০২৫, ০৩:০৪

রাজধানীর খিলগাঁও এলাকায় পৃথক ঘটনায় গলায় ফাঁস দিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ মে) দুপুরে খিলগাঁও মেরাদিয়া ও সিপাহীবাগ এলাকায় এ দুটি ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো— খিলগাঁও মেরাদিয়ার ইসমাইল সোনার হৃদয় (১৪) ও সিপাহীবাগ এলাকার মাহিনুর আক্তার (১২)। উভয়েই স্থানীয় মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

ইসমাইল সোনার হৃদয়ের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর থানার টিয়াগাছা ভবানীপুর গ্রামের রিকশাচালক মিল্টন সোনারের ছেলে ইসমাইল খিলগাঁওয়ের মেরাদিয়ায় পরিবারের সঙ্গে থাকতো। সে তিন ভাইয়ের মধ্যে বড়।

তার বাবা মিল্টন বলেন, সকাল থেকে ইসমাইল বাসায় একা ছিল। আমি ও তার মা কাজে যাই। দুপুরে বাসায় ফিরে দেখি রুমের দরজা বন্ধ। দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি সে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনরা ধারণা করতে পারছেন না, কী কারণে সে এমন সিদ্ধান্ত নিয়েছে।

মাহিনুর আক্তারের মৃত্যু

খিলগাঁও সিপাহীবাগে ভাড়া বাসায় মাহিনুর আক্তার নিজ বাসার বারান্দার হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে পৌনে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

তার মা মনি বেগম জানান, মাহিনুরের কিছুটা মানসিক সমস্যা ছিল। মাস খানেক আগে সে একবার আত্মহত্যার চেষ্টা করেছিল।

মাহিনুর কুমিল্লার বরুড়া উপজেলার ইলাশপুর গ্রামের রিকশাচালক রুবেল মিয়ার মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল বড়।

খিলগাঁও থানার এসআই আবু ইউসুফ জানান, উভয় শিশুর লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

/এআইবি/এবি/এফআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে