তেজগাঁওয়ে শিশু হত্যাকাণ্ড: ৪ দিনেও আসামি শনাক্ত না হওয়ায় এলাকাবাসীর বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২৫, ২০:৩৯আপডেট : ১৬ মে ২০২৫, ২০:৩৯

রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় ৪ দিন আগে সাড়ে চার বছর বয়সী শিশু রোজা মনির হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৬ মে) জুমার নামাজ শেষে শতাধিক নারী-পুরুষ বিজয় সরণি সড়ক অবরোধ করে এই বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনার চার দিন পার হলেও এখনও আসামি শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। শিশুটিকে যেভাবে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে, তা এলাকায় চরম ক্ষোভ সৃষ্টি করেছে।

আন্দোলনকারীদের উদ্দেশে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন আশ্বাস দিয়ে বলেন, অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করা হবে। আমরা এ ঘটনায় কাজ করছি। আইন কাউকে ছাড় দেবে না। দোষীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। 

তার অনুরোধে প্রায় দেড় ঘণ্টা পর বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে যান।

আন্দোলনকারী তাসলিমা আক্তার বলেন, এমন একটি নৃশংস ঘটনা সিসিটিভি ফুটেজের মাঝেও এতদিন ধরে অপরাধীকে ধরা যাচ্ছে না— এটা আমাদের ভাবিয়ে তুলেছে।

অন্যদিকে আন্দোলনে অংশ নেওয়া শাহরিয়ার বিপ্লব বলেন, যদি তাৎক্ষণিকভাবে অনুসন্ধান শুরু না হয়, তাহলে আসামি ধরা কঠিন হয়ে যায়। বিচার প্রক্রিয়াও বিলম্বিত হয়।

শিশু রোজা মনি হত্যাকাণ্ডের মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল শাহ জান্নাত বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় মোটিভ পাওয়া গেছে এবং আসামি শনাক্ত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেফতার করা হবে। তবে মামলার তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত প্রকাশ করা যাচ্ছে না।

গত ১৩ মে (মঙ্গলবার) সকালে বিজয় সরণি ফ্লাইওভারের কাছে তেজকুনিপাড়ার ১৮৩/সি নম্বর খালি প্লটে ময়লার স্তূপ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু রোজা মনির মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটির শরীরে ছিল ভয়াবহ নির্যাতনের চিহ্ন। তার গলায় ছিল রশি প্যাঁচানো, শরীরে ঢালা হয়েছিল গরম পানি, বুকে ফোসকা পড়ে চামড়া উঠে গিয়েছিল, আর বিভিন্ন স্থানে ছিল লাল ও কালো দাগ। শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল বলে প্রাথমিক ধারণা পুলিশের।

এরআগে ১২ মে (সোমবার) দুপুরে বাসায় সামনে থেকে শিশুটি নিখোঁজ হয়। ওই বিকাল থেকে শিশুটির সন্ধানে এলাকাজুড়ে মাইকিং করে তার পরিবারের সদস্যরা। কিন্তু পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করা হলে পুরো এলাকা শোকে স্তব্ধ হয়ে পড়ে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি