আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা বরদাশত করা হবে না: ডিএমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২০ মে ২০২৫, ২১:০৫আপডেট : ২০ মে ২০২৫, ২১:৩৯

ভবিষ্যতে কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে কোনও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এতে জানানো হয়, সোমবার (২০ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে রাজধানীর ধানমন্ডি থানায় সংবাদ আসে, ধানমন্ডি ৪ নম্বর সড়কের একটি বাড়িতে কতিপয় ব্যক্তি গেট ভেঙে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেছে। ওই সংবাদ পাওয়ার পর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেখানে ১৫ থেকে ২০ জন লোক অবস্থান করছিল এবং তারা ওই বাড়িতে জোর করে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে তারা উত্তেজিত ও মারমুখী আচরণ করে। তারা মো. গোলাম মোস্তফা নামক এক ব্যক্তিকে গ্রেফতারের জন্য পুলিশের ওপর চাপ প্রয়োগ করে। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থল থেকে তিনজনকে থানায় নিয়ে আসে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে এ ধরনের কোনও বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তাদের মঙ্গলবার (২০ মে) বিকাল সাড়ে ৩টার দিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

কোনও ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে অহেতুক হয়রানি করলে বা আইনের ব্যত্যয় ঘটিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার চেষ্টা করলে বিষয়টি তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় অবহিত করার জন্য অনুরোধ করেছে ডিএমপি।

/কেএইচ/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি