হাঁটা ও সাইকেল বান্ধব সড়ক তৈরিতে তরুণ পদযাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ মে ২০২৫, ১২:৪১আপডেট : ২৩ মে ২০২৫, ১২:৪১

হাঁটা এবং সাইকেল বান্ধব সড়ক তৈরিতে তরুণ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ৮টায় ‘বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২৫’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ), ঢাকা আহ্ছানিয়া মিশন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ দিকে (আসাদগেট-খামার বাড়ি মোড়) পর্যন্ত প্রধান সড়কে এই তরুণ পদযাত্রা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পদযাত্রায় উপস্থিত ছিলেন— বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রোড সেফটি পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস, উপ-পরিচালক মো. নাজমুল হক, ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের উপ-পরিচালক মুনতাসির মাহমুদ, ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের রোড সেফটি প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান এবং তামাক নিয়ন্ত্রণ প্রকল্প সমন্বয়কারী শরিফুল ইসলামসহ বিএরটিএ, ঢাকা আহ্ছানিয়া মিশন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন ইয়ুথ গ্রুপ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ শত তরুণ ও শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বলেন, সড়কে যানজটের কারণে প্রতিদিন কর্মঘণ্টা নষ্ট হয়। এক্ষেত্রে হাঁটা ও সাইকেল চালানো একটি ভালো সমাধান হতে পারে। এজন্য প্রয়োজন পথচারী ও সাইকেলবান্ধব নিরাপদ সড়ক অবকাঠামো এবং তা নিশ্চিতে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন। 

বক্তারা আরও বলেন, স্বাস্থ্য ও পরিবেশ ভালো রাখতে এবং সড়ক রোডক্র্যাশ হ্রাসে হাঁটা এবং সাইকেল চালানোর অভ্যাস গড়ে তুলতে হবে।

পদযাত্রায় আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেল্থ অ্যান্ড ওয়েলবিংয়ের সদস্য এস জেড অপু ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দফতর যুব কমিটির আহ্বায়ক মো. রায়হান রহমানের নেতৃত্বে উপস্থিত তরুণ সদস্যরা বিআরটিএ পরিচালক শীতাংশু শেখর বিশ্বাসের হাতে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি উত্তাপন এবং এ সংক্রান্ত স্মারকলিপি হস্তান্তর করেন।

/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী