গরুর হাটে বাঁশ বিক্রির টাকা নিয়ে ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২৫, ০২:৪৯আপডেট : ৩১ মে ২০২৫, ০২:৪৯

রাজধানীর ৩০০ ফিট সড়কে কুলিয়ারচরে রাস্তায় পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কা জাকির মিয়া নামে (৫৬) এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি খিলক্ষেত এলাকায় কাঁচা বাঁশের ব্যবসা করেন।

শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ১১টার দিকে মাস্তুলের ‘জাজেস হাউজিংয়ের’ সামনে ৩০০ ফিট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় পথচারীরা প্রাইভেটকারে থাকা এক ব্যক্তিকে আটক করেন।

বিষয়টি নিশ্চিত করেন খিলক্ষেত থানার এসআই রাজু আহম্মেদ। তিনি বলেন, রাতে নিহত জাকির মিয়া ৩০০ ফিটের মাস্তলে গরুর হাটে বাঁশ বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে রাস্তা পার হওয়ার সময় এক প্রাইভেটকারের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। 

এসআই আরও বলেন, নিহত জাকিরকে ধাক্কা দেওয়ার পরই পথচারীরা প্রাইভেটকারটি আটক করে পুলিশ দিয়েছে। সঙ্গে এক ব্যক্তিও রয়েছেন। তবে তিনি গাড়িটি চালাচ্ছিলেন কি না সেটা এখনও কনফার্ম হওয়া যায়নি। 

নিহত জাকির মিয়া কিশোরগঞ্জের কুলিয়ারচরের আবদুল মোতালেবের ছেলে। বর্তমানে খিলক্ষেতের পুরাতনী এলাকায় পরিবার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। খিলক্ষেত তার কাঁচা বাঁশের দোকান রয়েছে।

এবি/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী