ঈদের দিনেও চার দফা দাবিতে তথ্য আপা প্রকল্পের কর্মীদের অবস্থান কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ জুন ২০২৫, ২০:১৭আপডেট : ০৭ জুন ২০২৫, ২০:১৭

ঈদের দিনেও চার দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তথ্য আপা প্রকল্পের কর্মীরা।

শনিবার (৭ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি করেন তারা।

এর আগে তথ্য আপা প্রকল্পের কর্মীরা অনশন কর্মসূচি পালন করেছিলেন এবং টানা ১১ দিন ধরে তাদের দাবি জানিয়ে আসছেন।

তাদের চার দফা দাবির মধ্যে রয়েছে— প্রকল্পে কর্মরত সব জনবলকে সমগ্রেডে পদ সৃজন করে রাজস্ব খাতে স্থানান্তর করা; যেহেতু রাজস্ব খাতে স্থানান্তরের জন্য সময়ের প্রয়োজন— তাই প্রয়োজনীয় সময় ৩-৫ বছর প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা; পদ তৈরি করে  রাজস্ব খাতে স্থানান্তর সম্ভব না হলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শূন্য পদের ভিত্তিতে সমগ্রেডে আত্তীকরণ করা এবং কর্তনকৃত বেতন ও ভাতা দ্রুত সময়ের মধ্যে দেওয়া।

অবস্থান কর্মসূচিতে আসা তথ্য আপা প্রকল্প (দ্বিতীয় পর্যায়) কর্মীরা বলেন, নারীর ক্ষমতায়নের জন্য আমরা মাঠ পর্যায়ে সাত বছরেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছি। আর এক মাস পরে আমাদের প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রায় দুই হাজার নারী একযোগে বেকার হয়ে যাব।

তারা আরও বলেন, যারা নারীর ক্ষমতায়নে কাজ করে এই প্রকল্পের অর্জন ৯০ শতাংশ করেছে তারাই আজকে ক্ষমতাহীন হওয়ার পথে। যে বৈষম্য বিলুপ্ত করার জন্য আমাদের ছেলেরা আন্দোলন করেছে, আজ সেই বৈষম্য আমাদের সঙ্গে করা হচ্ছে। আমরা তো কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করি না, আমরা সরকারের হয়ে কাজ করি। তাহলে কেন আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে না।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী