মেট্রোরেলের পিলারে দেড় দশকের প্রতিচ্ছবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ জুলাই ২০২৫, ১৮:৩৭আপডেট : ১২ জুলাই ২০২৫, ২০:২৫

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মেট্রোরেলের পিলারগুলোতে আঁকা হচ্ছে বিশেষ চিত্র। যেখানে ফুটে উঠেছে দেড় দশকের বিভিন্ন ঘটনার প্রতিচ্ছবি। যার শিরোনাম ফিরে দেখা ‘ফ্যাসিস্ট রেজিম’। এর মূল উদ্যোক্তা ঢাকা উত্তর সিটি করপোরেশন।

সংশ্লিষ্টরা জানান, প্রথম ধাপে রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত প্রতিটি পিলারেই আঁকার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। দ্বিতীয় ধাপে বিজয় সরণি থেকে চলবে আগারগাঁও স্টেশন পর্যন্ত। আগামী ৫ আগস্টের মধ্যে শেষ করতে টানা কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা।

জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের চিত্র

এতে ২০০৯ থেকে ২৪ সাল পর্যন্ত সমালোচিত ইস্যুগুলো তুলে ধরা হয়েছে শিল্পকর্মের মাধ্যমে। অবশ্য ধারাবাহিকভাবে শাহবাগ থেকে মিরপুর-১০ পর্যন্ত হবে হবে এই গ্রাফিতি।

একটি পিলারের এক পাশে সাল ও শিরোনাম এবং বাকি তিন পাশে রয়েছে এক বছরের সমালোচিত তিনটি ঘটনার খণ্ডচিত্র।

নানা রঙের সংমিশ্রণে দৃষ্টিনন্দন এ চিত্রশৈলীতে উঠে এসেছে পিলখানা ট্র্যাজেডি, খালেদা জিয়ার কারাবরণ, সীমান্তের কাঁটাতারে ফেলানীর মরদেহ, শাপলা চত্বরে গণহত্যা, রাতের ভোট, তত্ত্বাবধায়ক সরকার বাতিল, সাগর-রুনি হত্যাকাণ্ড, রানা প্লাজা ধস, বিরোধী নেতাদের নির্বিচারে গ্রেফতার, কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনে হামলা, পুলিশি দমন-পীড়ন, তনু ধর্ষণ, প্রশ্নপত্র ফাঁস, পুরান ঢাকায় বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা, ক্যাঙারু কোর্ট, নিমতলিতে অগ্নিকাণ্ড, করোনার ভুয়া টেস্ট এবং ২৪-এর গণঅভ্যুত্থানের চিত্র।

বিগত দেড় দশকের শাসনামলের আঁকা বিশেষ চিত্র

শনিবার (১২ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, তুলির আঁচরে আঁকা এসব চিত্র দেখছেন পথচারীরা। আর বাস যাত্রীদের অনেকেরই দৃষ্টি যেন সেদিকে।

পথচারী রহমত উল্লাহ নীরব বলেন, এর মাধ্যমে বিগত সরকারের অপকর্মের চিত্র ফুটে উঠেছে। এটি নিজেদের জন্য বার্তা হিসেবে নিতে পারে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসা সরকার। তিনি এর জন্য সিটি করপোরেশনকে ধন্যবাদ জানান।

মেট্রোরেলের পিলারে আঁকা বিশেষ চিত্র

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ও সাবেক এমপি শাহাদত হোসেন সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রাফিতির মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকারের অন্যায় কাজগুলো চিত্রায়িত করা একটি ইতিবাচক উদ্যোগ। আশা করি এর মাধ্যমে ভবিষ্যতে অন্যরাও শিক্ষা নেবেন।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বাংলা ট্রিবিউনকে জানান, ‘সিটি করপোরেশনের পক্ষ থেকে গ্রাফিতির উদ্যোগ নিলেও সম্পূর্ণ কাজ করছেন ঢাবি ও জবিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমরা নামে মাত্র সহযোগিতা করছি। এ গ্রাফিতি অন্যদের জন্য বিশেষ বার্তা হিসেবে কাজ করবে বলে আমি মনে করি।’

আওয়ামী শাসনামলের প্রতিচ্ছবি

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে কারওয়ানবাজার থেকে ফার্মগেট পর্যন্ত পিলারে গ্রাফিতি আঁকা হয়েছে। আগামী ৫ আগস্টের আগে আপাতত বিজয় সরণি থেকে আগারগাঁও পর্যন্ত হবে।’

মেট্রোরেলের পিলারে আঁকা চিত্রে শুধু বিগত দেড় দশকের অন্যায়ের প্রতিচিত্র তুলে ধরা হচ্ছে। আর এ বছরের মধ্যে শাহবাগ থেকে কারওয়ান বাজার ও আগারগাঁও থেকে মিরপুর-১০ পর্যন্ত পিলারগুলোতে থাকবে ৩৬ জুলাই আন্দোলনের প্রতিচ্ছবি।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের