সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ, লাঠিচার্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২২ জুলাই ২০২৫, ১৬:২৪ আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৭:৫৩

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা, শিক্ষায় নানা অব্যবস্থাপনা এবং আইন ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীরা সচিবালয়ের গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েছেন। 

মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ শিক্ষার্থীদের বের করে দেওয়ার চেষ্টা করছে। এদিন দুপুর থেকেই তারা আন্দোলন করছিলেন।

শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে ১০টির মতো গাড়ি ভাঙচুর করেছে। এরপর পুলিশ ও সেনাবাহিনী শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী।

এ সময় শিক্ষার্থীরা ছোটাছুটি শুরু করেন। লাঠিচার্জে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এরপর আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের হওয়ার সুযোগ দেয়। শিক্ষার্থীরা সচিবালয় থেকে বের হয়ে যান।

শিক্ষার্থীরা সচিবালয় থেকে বের হয়ে বাইরে থেকে সচিবালয়ের ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এরপর পুলিশ বাইরে গিয়ে সাউন্ড নিক্ষেপ এবং টিয়ারশেল ছোড়ে।

এর আগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, কাল মাইলস্টোনে এত বড় একটা ঘটনা ঘটলো, শিক্ষা উপদেষ্টাকে বিভিন্ন মহল থেকে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি জানানো হয়েছিল। কিন্তু তিনি কথা শোনেননি। রাত ৩টায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। সে সময় শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে ঘুমিয়ে পড়েছে। উনি কার জন্য শিক্ষা উপদেষ্টা? আমরাই তাকে বসিয়েছি, আমরাই তাকে নামাবো।

বিক্ষোভরত শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে প্রথমে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করতে যায়। সেখান থেকে বেলা দেড়টার দিকে সচিবালয়ের সামনে আসে তারা। ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, নূর মোহাম্মদ কলেজ, মিরপুর বাংলা কলেজ, কমার্স কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, মিরপুর কলেজসহ বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীসহ আরও কিছু শিক্ষার্থী এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

এরপর পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা শিক্ষা ভবনে ঢুকে পড়েন। পরে শিক্ষা ভবন থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে এলে তখন সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়।

এ সময় সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে ‘ভুয়া ভুয়া’ বলে। ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’ স্লোগান দিলে সচিবালয়ের ভেতরে গেটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন।

এছাড়া শিক্ষার্থীদের একটি দল ঢাকা বোর্ড হয়ে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। গত এসএসসি পরীক্ষায় যারা ফেল করেছেন তাদের পুনঃমূল্যায়নের দাবি জানাচ্ছেন তারা।

/এসএমএ/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
বিদেশি পিস্তল-গুলিসহ ‘ফোর স্টার’ গ্রুপের ৮ সদস্য গ্রেফতার
জর্ডান প্রবাসী স্ত্রীকে হত্যার পর লাশ ৪ টুকরো, যে বর্ণনা দিলো স্বামী
সর্বশেষ খবর
হুথি হামলার জেরে সৌদি আরবে স্থগিত রোনালদোদের ম্যাচ
হুথি হামলার জেরে সৌদি আরবে স্থগিত রোনালদোদের ম্যাচ
দেয়ালে আঁকা হলো বেগম রোকেয়া ও দুই কবিকে, বাদ পড়লেন সঞ্জীব চৌধুরী
দেয়ালে আঁকা হলো বেগম রোকেয়া ও দুই কবিকে, বাদ পড়লেন সঞ্জীব চৌধুরী
নতুন কুঁড়িতে এবার রেকর্ড ১৬ লাখ নিবন্ধন
নতুন কুঁড়িতে এবার রেকর্ড ১৬ লাখ নিবন্ধন
ওপেনএআই-এ গোপন নজরদার: গ্রেফতার প্রকৌশলী কে এই আলফোজান
ওপেনএআই-এ গোপন নজরদার: গ্রেফতার প্রকৌশলী কে এই আলফোজান
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা