ডেমরায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ জুলাই ২০২৫, ১৬:০৭আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৬:০৭

রাজধানীর ডেমরায় চোর সন্দেহে গণপিটুনিতে এক অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) ভোরে ডেমরা শাপলা চত্বর এলাকায় একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের আনুমানিক বয়স ২৫ বছর। তার পরনে ছিল কালো প্যান্ট ও কালো টি-শার্ট।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) কাকন মিয়া জানান, বুধবার ভোর ৪টার দিকে শাপলা চত্বরের পাশে একটি নির্মাণাধীন ভবনে চুরির উদ্দেশে প্রবেশ করেছে, এমন সন্দেহে ভবনের কেয়ারটেকার, শ্রমিক ও আশপাশের কয়েকজন মিলে ওই যুবককে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন।

তিনি বলেন, পরে আহত অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই কাকন মিয়া বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

/এআইবি/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী