রাজধানীতে বোনের বাসায় বেড়াতে এসে বখাটের হাতে তরুণ খুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ জুলাই ২০২৫, ১৭:৩৫আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১৭:৩৬

রাজধানীর মোহাম্মদপুরে বোনের বাড়িতে বেড়াতে এসে ফজলে রাব্বি সুমন (২৬) নামের এক তরুণ বখাটের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

শনিবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথম স্থানীয় শিকদার মেডিক্যাল পরে বিকাল ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মৃতের বোন তানিয়া আক্তার জানান, সুমন পরিবার নিয়ে সাইনবোর্ড এলাকায় ভাড়া বাসায় থাকে। শনিবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে বুদ্ধিজীবী কবরস্থানের বিপরীত পাশে পরিবারসহ তার বাসায় বেড়াতে আসে। 

তিনি বলেন, আমি রান্না করার কাজে ব্যস্ত ছিলাম। তখন সুমন বাইরে ঘুরতে বের হয়। কিছু সময় পরে খবর পাই, বুদ্ধিজীবী কবরস্থানের বিপরীত পাশে স্থানীয় বখাটে মুন্না নামের এক যুবক সুমনকে দেখে প্রথমে তার কাছে টাকা চায়, পরে তার কাছে থাকা মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে। তখন ধস্তাধস্তির একপর্যায়ে ডান পায়ে হাটুর ওপরের উরুতে ছুরিকাঘাতে আহত করে মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়। 

মৃত সুমন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পথিয়া গ্রামের রিকশাচালক বশির আহমেদের ছেলে। বর্তমান সাইনবোর্ড এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। তার এক ছেলে ও এক মেয়ে। দুই ভাই, দুই বোনের মধ্যে সে সবার ছিল বড়। হার্ডওয়ারের দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন সুমন।

/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী