রাজধানীতে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ আগস্ট ২০২৫, ২১:৩৪আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ২১:৩৪

রাজধানীর রামপুরায় একটি আবাসিক হোটেল থেকে আলমগীর খান (৫০) এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আলমগীর শরীয়তপুর জেলার পালং উপজেলার চব্বিশরশি গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে।

রামপুরা থানার উপ পরিদর্শক এসআই কাজী আবু জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আলমগীর পেশায় কাপড় ব্যবসায়ী ও পাশাপাশি লেখালেখি করতেন। সে হার্নিয়া রোগে অসুস্থ ছিল। গ্রাম থেকে ঢাকায় ডাক্তার দেখাতে এসেছিলেন। গত ৩ আগস্ট ঢাকায় আসেন তিনি। পরে রামপুরা ডিআইটি রোডে হোটেল আর ইসলাম নামক আবাসিক হোটেলের ৪১০ নম্বর কক্ষটি ভাড়া নেন।

এসআই বলেন, মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গ্যাসের ঔষধ কিনতে হোটেল থেকে বাইরে যান, ঔষধ কিনে রাত ৩টার দিকে রুমে ফেরেন। পরে খবর সাড়ে বুধবার সকাল ১১ টার দিকে তার মরদেহ উদ্ধার করা সাড়ে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

/এআইবি/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী