আবারও মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে যৌথবাহিনীর অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৫

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শীর্ষ সন্ত্রাসীদের ধরতে আবারও অভিযান শুরু করেছে পুলিশ ও সেনাবাহিনীর। 

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এ অভিযান শুরু করা হয়। এখন পর্যন্ত ক্যাম্পের কয়েকজন মাদককারবারি ও সন্ত্রাসীকে আটক করার সংবাদ পাওয়া গেছে। 

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাজী রফিক। তিনি বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনীসহ যৌথ অভিযানে বিকালে জেনেভা ক্যাম্পে অভিযান শুরু হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। 

পুলিশ সূত্রে জানা যায়, ক্যাম্পে মাদককারবারি ও শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেল এবং চুয়া সেলিমের অবস্থান রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলছে। 

এর আগে গত মাসের ২৬ আগস্ট দুপুরে সেনাবাহিনীর এক গোয়েন্দা কর্মীর ওপর হামলার ঘটনায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। সেদিন দুপুরে ক্যাম্পে শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলের উপস্থিতির খবরে গোয়েন্দা কর্মীরা তাকে গ্রেফতারের চেষ্টা চালালে সোহেল ও তার সহযোগীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় সেনাবাহিনীর এক গোয়েন্দা কর্মকর্তা ও তাদের একজন সোর্স গুরুতর আহত হন।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে