উন্নয়ন বৈষম্যের প্রতিবাদ ও ন্যায্য অধিকারের দাবি 

ঢাকায় সাতক্ষীরাবাসীর নাগরিক সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৩

উন্নয়ন বৈষম্যের প্রতিবাদ এবং ন্যায্য অধিকার আদায়ের দাবিতে ঢাকায় নাগরিক সমাবেশ করেছে সাতক্ষীরাবাসী। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে (জাতীয় সংসদ ভবনের সামনে) সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরামের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরামের সভাপতি ইকবাল মাসুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি প্রকৌশলী আবুল কাশেম, উপদেষ্টা অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, সহ-সভাপতি সামছুল আলম, নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, এলজিইডি কর্মকর্তা রিয়াজুল ইসলাম, বৃহত্তর খুলনা সমিতির সহ-সভাপতি শেখ মোয়াজ্জেম হোসেন, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুজ্জামান শরিফ, সাংগঠনিক সম্পাদক মাজাহারুল আনোয়ার, সদস্য সচিব মোস্তফা বকুলুজ্জামান, সাংবাদিক সাইদুর রহমানসহ জেলার বিভিন্ন উপজেলা ও সংগঠনের নেতারা। 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা ও বিভিন্ন পেশাজীবীরাও সমাবেশে যোগ দেন। সমাবেশে জেলার প্রায় চার শতাধিক সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় জেলা হওয়া সত্ত্বেও সাতক্ষীরা বিগত ১৭ বছর ধরে বড় কোনও উন্নয়ন প্রকল্পের আওতায় আসেনি। সুন্দরবনকে ঘিরে প্রতিবছর লাখো পর্যটক সাতক্ষীরায় এলেও জেলার যোগাযোগ ব্যবস্থা, সুপেয় পানি, শিক্ষা, স্বাস্থ্যখাত ও ক্রীড়া অবকাঠামোর করুণ চিত্র সাধারণ মানুষকে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত করছে। খেলাধুলার জন্য ক্রীড়া কমপ্লেক্স নেই, রেল যোগাযোগ নেই, ফুড প্রসেসিং শিল্প নেই। 

বক্তারা সরকারের কাছে সাতক্ষীরার অবকাঠামো উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানান।

সমাবেশে বক্তারা সাতক্ষীরার জন্য দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার দাবিও জানান। তারা বলেন, এ জেলা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, দেশের রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু অবকাঠামোগত উন্নয়ন ও সরকারি সুবিধা বঞ্চনার কারণে জেলার মানুষ বেকারত্ব, দারিদ্র্য ও নানা সমস্যায় জর্জরিত। 
বক্তারা সুন্দরবন ঘিরে টেকসই ইকো-টুরিজম গড়ে তোলা, উপকূলীয় এলাকায় টেকসই বাঁধ নির্মাণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নার্সিং ইনস্টিটিউট, ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা কেন্দ্র, আধুনিক বাস টার্মিনাল, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এবং কৃষিপণ্য সংরক্ষণাগার প্রতিষ্ঠাসহ নানা দাবি উত্থাপন করেন।

আয়োজকরা জানান, সাতক্ষীরার উন্নয়নে সরকার ইতিবাচক ভূমিকা নিলে এ জেলা শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চল নয়, সমগ্র দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারবে। তারা ‘আর নয় কেনও বৈষম্য—আমরা জেলাবাসী, আমাদের ন্যায্য অধিকার চাই’ স্লোগান দিয়ে সমাবেশে উপস্থিত সবাইকে সাতক্ষীরার উন্নয়ন দাবিতে একতাবদ্ধ থাকার আহ্বান জানান।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের