রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার অর্ধশতাধিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা রাজধানী জুড়ে ঝটিকা মিছিল করেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার পর এই মিছিলগুলো অনুষ্ঠিত হয়। 

এরই মধ্যে পুলিশ অভিযান শুরু করেছে। অন্তত অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে ককটেলও উদ্ধার করা হয়েছে। 

জানা যায়, বুধবার দুপুর ২টার দিকে রাজধানীর পান্থপথে মিছিল শুরু করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মিনিট কয়েক স্থায়িত্ব হয় এই মিছিলটির। পরে পুলিশ এসে পাণি ভবন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল জব্দ করে। এছাড়াও ফার্মগেট, সংসদ ভবন, শেরে বাংলা নগর, হাতিরঝিল ও গুলিস্থান এলাকায় মিছিল হওয়ার ভিডিও আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করা হয়েছে।   

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাজধানীর ফার্মগেট, পানি ভবনসহ তেজগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের লোকজন ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। ডিএমপির বিভিন্ন টিম এসব এলাকায় তৎপর রয়েছে।

তিনি বলেন, রাজধানীর তেজগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের চেষ্টার সময় ককটেলসহ অনেক নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, অভিযানে এক স্থান থেকে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

ডিএমপির দেওয়া তথ্যানুযায়ী, সর্বশেষ খবর অনুযায়ী সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারের সংখ্যা আরও বাড়তে পারে।

/আইএ/এমকেএইচ/
সম্পর্কিত
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী