বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে ব্যবসায়ী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩০

রাজধানীর বাড্ডা থানাধীন উত্তর বাড্ডা এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো. টিপু (৩৮) নামের এক ব্যবসায়ী অচেতন অবস্থায় উদ্ধার হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উত্তর বাড্ডায় নিজ বোনের বাসা থেকে ১ লাখ টাকা নিয়ে নিজ বাসায় ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে সন্ধ্যা ৬টার দিকে তার স্ত্রী আঁখি বেগম তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

ভিকটিমের স্ত্রী মোছা. আঁখি বেগম জানান, তারা নারায়ণগঞ্জে বসবাস করেন। টিপুর বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার টেপু পাড়ায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, অচেতন অবস্থায় ওই ব্যবসায়ীকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে চিকিৎসা চলছে।

/এআইবি/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের