মোহাম্মদপুর ও ধানমন্ডিতে বিশেষ অভিযানে গ্রেফতার ৩৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৬ অক্টোবর ২০২৫, ০০:৩১আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০০:৩১

রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকা ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রবিবার (৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৪ অক্টোবর) দিনব্যাপী পুলিশের বিশেষ অভিযানে মোহাম্মদপুরে ২৬ জন এবং ধানমন্ডি থানা এলাকা থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

মোহাম্মদপুরে গ্রেফতার ২৬

ডিএমপি জানায়, মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো— নয়ন (২৫), সামির (২৫), ইউসুফ (২৬), বন্যা (৩৭), নুর ইসলাম (২৬), আবিদ হোসেন (৩৮), লতিফ (৫০), মনোয়ার (২৪), মোল্লা রুবেল (৩২), আলামিন (৪৫), সাগর (১৯), হীরা (৩০), রুহুল আমিন (৪৩), আসলাম (২০), মুরাদ (২১), তাজউদ্দিন (৪০), মাসুম (৩৮), জাবেদ (৪১), বাবু (৩১), কাজী আরিফ (৩০), আলমগীর (৪০), বুলু (২১), জাফর (৪০), ফিরোজ (২৬), আলামিন (২০) ও ভুট্টু (৪৮)।

ডিএমপি আরও জানায়, গ্রেফতারদের মধ্যে মাদক মামলার আসামি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি রয়েছে। গ্রেফতারদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

ধানমন্ডিতে গ্রেফতার ১০

এদিকে, ধানমন্ডি মডেল থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলো— মো. অমিত হাসান ওরফে রাব্বি (৩০), মো. আলী আকবর (৪২), মো. শফিকুর রহমান (৩০), সজিব সরদার (১৯), রাজিব তালুকদার (১৯), নূর মোহাম্মদ ওরফে বাপ্পি (১৯), মো. জিহাদ (১৯), মো. কাউছার (২৮), চাঁন মিয়া (২৫) ও মো. ওয়াসিম (২৪)।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি রয়েছে। তাদেরও বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি