জঙ্গি হামলার আশঙ্কা

মার্কিন দূতাবাস ঘিরে কঠোর নিরাপত্তা, সোয়াট মোতায়েন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ অক্টোবর ২০২৫, ০৮:৪৪আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১২:৩৯

জঙ্গি হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার মার্কিন দূতাবাস ও ও ডিপ্লোম্যাটিক জোন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত থেকে বারিধারার কূটনৈতিক পাড়ায় অবস্থিত মার্কিন দূতাবাসে পুলিশের বিশেষায়িত সন্ত্রাসবিরোধী ইউনিট সোয়াট মোতায়েন করা হয়েছে। 

দূতাবাস ও পুলিশের বিশেষ শাখার (এসবি) পক্ষ থেকে পাঠানো এক চিঠির পেক্ষিতে এ নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিএমপির একটি সূত্র।

ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা দূতাবাসের নিরাপত্তা আরও জোরদার করেছি। আশপাশের এলাকাতেও নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে।’

পুলিশের একটি গোয়েন্দা সূত্র জানায়, সম্ভাব্য হামলাকারী হিসেবে সন্দেহভাজন তিন ব্যক্তির ছবি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এসেছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশের বিশেষ শাখা (স্পেশাল ব্রাঞ্চ) থেকে ডিএমপি কমিশনারকে একটি গোপন বার্তা পাঠিয়ে নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়।

ওই বার্তায় হামলার আশঙ্কা সম্পর্কে সতর্ক করে বলা হয়, সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি দূতাবাসের নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে কূটনৈতিক নিরাপত্তা বিভাগের উপ-কমিশনার নূরে আলম তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

অন্যদিকে, নিরাপত্তা হুমকি ও সোয়াট মোতায়েন প্রসঙ্গে মার্কিন দূতাবাসের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ডিএমপির পক্ষ থেকেও এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

/জেইউ/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি