‘জুলাইযোদ্ধাদের’ সরিয়ে দিলো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ অক্টোবর ২০২৫, ১৫:৩৮আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ১৬:৪৩

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘জুলাই সনদ’ সই অনুষ্ঠানকে কেন্দ্র করে ‘জুলাইযোদ্ধা’ নামে সংগঠনের সদস্যদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, অগ্নিসংযোগ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। প্রায় পৌনে একঘণ্টা সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে তাদের সরিয়ে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শুক্রবার (১৭ অক্টোবর) বেলা পৌনে ২টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পুলিশ সদস্যরা জুলাই যোদ্ধাদের সড়কের দুপাশে—খামারবাড়ি, ফার্মগেট ও ধানমন্ডি-৩২ নম্বরের দিকে সরিয়ে দেন।

এ সময় উত্তেজিত ‘জুলাই যোদ্ধা’রা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে পুলিশের পাশাপাশি ‘জুলাই যোদ্ধা’ ও কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে সকাল ১০টার দিকে সংসদ ভবনের বাউন্ডারি পেরিয়ে কয়েকশ ‘জুলাই যোদ্ধা’ মূল অনুষ্ঠানস্থলে প্রবেশ করে অতিথিদের নির্ধারিত আসনে বসে পড়ে। পুলিশ সদস্যরা তাদের সরিয়ে দিতে গেলে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

পরে বেলা পৌনে ১টার দিকে তারা সংসদ ভবনের ২ ও ৩ নম্বর গেট খুলে বাইরে অবস্থানরত আরও লোকজনকে ভেতরে নিয়ে আসে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের সময় তারা মূল মঞ্চের চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং কিছু স্থানে অগ্নিসংযোগ ঘটায়। পাশাপাশি পুলিশের অস্থায়ী ক্যাম্প ও তাঁবুতেও আগুন দেয়। পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

ঘটনাস্থলে পরে পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ‘জুলাই যোদ্ধা’দের একাংশকে খামারবাড়ি ও ফার্মগেটের দিকে এবং অপর অংশকে আসাদগেট, ধানমন্ডি ২৭ ও ৩২ নম্বরের দিকে ধাওয়া করে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

জুমার নামাজের পর থেকে বিকাল পর্যন্ত মানিক মিয়া এভিনিউ এলাকায় উত্তেজনা বিরাজ করে। বিকাল ৩টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

এ সময় এখনও আসাদগেট ও ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় পুলিশের টহল জোরদার রয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে সকালে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার তালিবুর রহমান জানান, ‘জুলাই সনদ সই অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।’

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের