মিরপুরে অস্ত্র ঠেকিয়ে ফ্ল্যাটে ১০০ ভরি স্বর্ণ ও ৩২ লাখ টাকা লুটের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ অক্টোবর ২০২৫, ০০:২৪আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৩:০০

রাজধানীর মিরপুর মাজার রোডে দিনে-দুপুরে একটি ফ্লাট বাসায় অস্ত্র ঠেকিয়ে ১০০ ভরি স্বর্ণালংকার ও ৩২ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে।

রবিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে মাজার রোডের ১ নম্বর কলোনির পার্টস ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ভুক্তভোগীর বাসা থেকে প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার ও ৩২ লাখ টাকা লুট হয়েছে বলে অভিযোগ পেয়েছি। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি, তিনজন ব্যক্তি বাসায় ঢুকে গৃহিনীকে জিম্মি করে এ ঘটনা ঘটিয়েছে। অভিযুক্তদের শনাক্তে কাজ চলছে। মামলা প্রক্রিয়াধীন।

ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা ১১টার দিকে মাস্ক পরা এক যুবক দরজার কলিংবেল বাজান। ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহর স্ত্রী দরজা খোলার সঙ্গে সঙ্গেই আরও দুজন সহযোগী ভেতরে প্রবেশ করে। তারা অস্ত্র প্রদর্শন করে গৃহকর্ত্রীকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।

পরে আলমারি ভেঙে প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার ও ব্যবসার জন্য আলমারিতে রাখা ৩২ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় গৃহকর্ত্রীকে মারধরও করা হয়।

গৃহকর্মীর অভিযোগ, ডাকাতদের সঙ্গে এলাকার এক ইন্টারনেট কোম্পানির কর্মচারিও জড়িত থাকতে পারে। 

ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহ অভিযোগ করে বাংলা ট্রিবিউনকে বলেন, সকালে আমি বাসা থেকে বের হওয়ার ১৫ মিনিট পরই এ ঘটনা ঘটে। তখন আমার স্ত্রী বাসায় একা ছিলেন। 

ফুটেজে আরও দেখা যায়, সকাল ১০টা ৫৫ মিনিটে বাসায় প্রবেশ করে তিনজন ব্যক্তি মাস্ক পরে বাসায় ঢুকেন। পরে তারা স্বর্ণলঙ্কার ও টাকা নিয়ে ১১টা ১০ মিনিটে ব্যাগ হাতে বাসা থেকে বের হয়ে যায়।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ওসি রকিব উল হোসেন জানান, অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে একাধিক টিম মাঠে কাজ করছে। দ্রুতই এ ঘটনার রহস্য উদঘাটন হবে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে