মোহাম্মদপুরে চাঁদাবাজি করতে গিয়ে কব্জি কাটা গ্রুপের প্রধানের ভাই আটক 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ অক্টোবর ২০২৫, ০৫:০৮আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৫:০৮

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদাবাজি করতে গিয়ে কিশোর গ্যাং কব্জি কাটা গ্রুপের প্রধান আনোয়ারের ভাই দেলোয়ারকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় হাজী জয়নাল আবেদীন কাঁচা বাজারে চাঁদাবাজি করতে গেলে স্থানীয়রা তাকে আটক করে। পরে মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।  

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, ঢাকা উদ্যান থেকে কব্জি কাটা গ্রুপের প্রধান আনোয়ারের ভাই দেলোয়ারকে স্থানীয়দের সহায়তায় গ্রেফতার করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বিকালে দেলোয়ারসহ ৪-৫ জন দেশীয় অস্ত্র হাতে ঢাকা উদ্যানে হাজী জয়নাল আবেদীন বাজারে আসে। এসময় তারা চাঁদা দাবি করলে স্থানীয়রা তাদের ধাওয়া দিয়ে দেলোয়ারকে আটক করে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
বৈঠকের সিদ্ধান্ত মানা হচ্ছে না, বেশি দামেই বিক্রি হচ্ছে রুটি
রংপুরে চার হত্যায় নতুন সূত্র: ডিএনএ পরীক্ষার জন্য দুই আসামিকে ঢাকায় পাঠানো হলো
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার: যা জানা গেলো
সর্বশেষ খবর
পে স্কেলের প্রভাব কতটা পড়বে ব্যাংক খাতে 

সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা

আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস

অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ

আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার

অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার