মোহাম্মদপুরে সন্ত্রাসীদের কোপে যুবক গুরুতর আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ অক্টোবর ২০২৫, ১৭:২০আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ১৭:২০

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে তানভীর (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে ঢামেক জরুরি বিভাগে আনা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে জেনেভা ক্যাম্পের ৭নং রোড এলাকায় বাসা থেকে বের হয়ে কাজে যাচ্ছিলেন তানভীর। এ সময় স্থানীয় চাঁদাবাজ ও সন্ত্রাসী মেহেবুবসহ কয়েকজন তাকে চাপাতি দিয়ে কোপায়।

পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নেওয়া হয়। তিনি বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন।

আহতের বাবা জামিল বলেন, ‘ক্যাম্পের দুটি পক্ষের মারামারির সময় আমার ছেলেকে দেশীয় অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।’

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাজী রফিক আহমেদ বলেন, ‘সকালে জেনেভা ক্যাম্পের ভেতরে দুটি গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। কী কারণে সংঘর্ষ হয়েছে—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি।’

/এআইবি/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী