ডেমরায় ঋণের চাপে এক নারীর আত্মহত্যার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ অক্টোবর ২০২৫, ১৯:৫৬আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ১৯:৫৬

রাজধানীর ডেমরার পূর্ব বক্সনগর এলাকায় আজিমুন্নেসা (৫০) নামে এক নারী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে তার নিজ বাসায় এ ঘটনাটি ঘটে।

পরিবারের দাবি, অতিরিক্ত ঋণের চাপ ও কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আজিমুন্নেসা। হতাশাগ্রস্ত হয়েই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

নিহতের মেয়ে আখি জানান, সংসারের বিভিন্ন কাজের জন্য তার মা স্থানীয় বেশ কয়েকটি এনজিও সংস্থা থেকে ঋণ নেন। কিন্তু নিয়মিত কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় তিনি মানসিকভাবে বিষণ্ন হয়ে পড়েন। শুক্রবার সকালে তৃতীয় তলার ভাড়া বাসার নিজ কক্ষে দরজা খোলা অবস্থায় ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলে থাকতে দেখেন স্বজনরা।

পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি স্থানীয় থানা পুলিশকে জানানো হয়েছে।

/এআইবি/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের