জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় সভাপতি জাহিদ, সম্পাদক বাকের মজুমদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২৫, ০০:৩২আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০০:৩২

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) থেকে রূপান্তর হওয়া জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সংগঠনের সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন জাহিদ আহসান। সাধারণ সম্পাদক হয়েছেন আবু বাকের মজুমদার।

উত্তরাঞ্চলের সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মো. সিয়াম এবং দক্ষিণাঞ্চলের দায়িত্ব পেয়েছেন মহির আলম।

ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল আমিন সরকার। তারা বাগছাসের রাজনীতিতে যুক্ত ছিলেন। এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. সাইফুল্লাহকে। তাঁদেরও সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার কথা বলা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। তবে ৮ মাসের মাথায় গত ২৩ অক্টোবর এই সংগঠন নাম পরিবর্তন করে জাতীয় ছাত্রশক্তি করা হয়। এটি এখন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র সহযোগী ছাত্র সংগঠন।

/এমকে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি