মোহাম্মদপুরে অটোচালককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ নভেম্বর ২০২৫, ১৩:০৪ আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১৩:০৪

রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে রাসেল (৩৪) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার দুই বন্ধু রিয়াদ ও বিপ্লব আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর নবীনগর হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে গ্যারেজ থেকে ফিরে দুই বন্ধুকে নিয়ে বাসার পথে হাঁটছিলেন রাসেল। নবীনগর হাউজিংয়ের ৪ নম্বর রোডের সেলিম সাহেবের বাসার সামনে পৌঁছালে হঠাৎ ১৫–২০ জন সশস্ত্র লোক তাদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাসেল মারা যান। আহত দুজন চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে মেহেদী হাসান বাবু ও মোবারক নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) অহিদুল ইসলাম বলেন, নিহতের বাবা আফছার আলম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। গ্রেফতার দুজনকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। হত্যার কারণ ও পরিকল্পনায় কারা যুক্ত ছিল তা যাচাই করা হচ্ছে।

নিহত রাসেলের বাবা আফছার আলম বলেন, “আগে থেকেই ওদের সঙ্গে শত্রুতা ছিল। সুযোগ পেয়ে তারা আমার ছেলেকে মেরে ফেললো। আমার ছেলের হত্যার বিচার চাই।”

পুলিশ বলছে, এটি পূর্ব বিরোধের জেরে পরিকল্পিত হামলা। এলাকার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ চলছে। আসামিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

নিহত রাসেল মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রুদ্রপাড়া গ্রামের আফছার আলমের ছেলে। পেশায় তিনি ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন। রাজধানীর চন্দ্রিমা মডেল টাউন এলাকার ৫ নম্বর রোডের ২০ নম্বর বাসায় পরিবারসহ বসবাস করতেন।

/এআইবি/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
শামীমকে পিটিয়ে হত্যা: আদালতে জবানবন্দিতে যা বললেন আমিনী
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী অভিযান চালালে পুলিশ কী করবে 
কারাবন্দী সাবেক আইনমন্ত্রীসহ ৪ জন স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে
সর্বশেষ খবর
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন