রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২৫, ০৩:৩৬আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৩:৩৬

রাজধানীর কদমতলীর পোস্তগোলা ব্রিজের নিচে রাস্তা পারাপারের ট্রাকের ধাক্কায় শাকিব হোসেন (৩২) নামের এক যুবকের নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পোস্তগোলা ব্রিজের নিচে ঘটনাটি ঘটে।

নিহতের চাচাতো ভাই সাবু হোসেন বলেন, শাকিবের স্ত্রী হালিমা বেগম ১০-১৫ দিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। আজ গ্রাম থেকে ঢাকায় আসবেন। তাই তাদেরকে আনতে শাকিব নারায়ণগঞ্জ পাগলা থেকে পোস্তগোলা দিকে যাচ্ছিলেন। সেখানে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, পরে কদমতলী থানা পুলিশের সহযোগিতায় সেখান থেকে তাকে উদ্ধার করে রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে  তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকসহ চালক কদমতলী থানায় আটক আছে।

লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক। 

শাকিব কুষ্টিয়া জেলার কুমারখালী বহন বাড়িয়া কৃষক মজিবর রহমানের ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জের পাগলা এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান