ট্রেনে সেনাবাহিনীর অভিযান, চালের বস্তা থেকে পিস্তল ও ককটেল উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৫, ১১:৩৬আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১১:৩৬

রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেন থেকে দেশীয় তৈরি একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও চারটি ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের উত্তরা আর্মি ক্যাম্পের একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ এ অভিযান চালায়। বিষয়টি ওই ব্রিগেডের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

সেনাবাহিনী জানায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগি তল্লাশি করা হয়। এ সময় চালের বস্তার ভেতর লুকানো অবস্থায় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে উত্তরা আর্মি ক্যাম্পে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে ট্রেনটি ছাড়ার পর পার্বতীপুর রেল স্টেশনের বিরতির সময় ৩–৪ জন ব্যক্তি বেশ কিছু চালের বস্তা নির্দিষ্ট একটি বগিতে তুলে রেখে চলে যান। পরে বস্তাগুলো থেকেই অস্ত্র ও ককটেল উদ্ধার হয়।

সেনাবাহিনী জানায়, কারা এ ধরনের নাশকতা পরিকল্পনার সঙ্গে জড়িত— তা শনাক্তে তদন্ত ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সংস্থাটি আরও জানায়, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সন্ত্রাস ও নাশকতা দমনে ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে।

/এবি/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী