শাহবাগে বাড়ছে মানুষের ঢল, জুমার নামাজ আদায় বিক্ষোভকারীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১৫:১১

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে শাহবাগ মোড়ে বিক্ষোভে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যোগ দিচ্ছেন নানান বয়সী ও শ্রেণী-পেশার মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মানুষের ঢল। এদিকে শাহাবাগ চত্বরকে ‘শহীদ হাদি চত্বর’ ঘোষণা করেছেন বিক্ষোভকারীরা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সরজমিনে দেখা যায়, সকালে উপস্থিতি কিছুটা কম থাকলেও দুপুর দিকে মানুষের উপস্থিতি বেড়েছে কয়েকগুণ। এদিকে জুম্মার ওয়াক্তে শাহাবাগ মোড়েই জামায়াতে নামাজে অংশ নেন বিক্ষোভে অংশ নেওয়া মানুষরা। নামাজে ইমামতি করেন শায়খুল হাদিস জসিম উদ্দিন রহমানী। এসময় মোনাজাতে শরীফ ওসমান হাদীর জন্য দোয়া করা হয়। 

এরআগে স্লোগানে স্লোগানে শাহবাগ চত্বর মুখরিত করে রাখেন বিক্ষোভকারীরা। এসময় তাদের ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না,’ ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘এই মুহুর্তে দরকার, বিপ্লবী সরকার’, ‘তুমি কে আমি কে, হাদি, হাদি’  ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এরআগে শুক্রবার রাত থেকে শাহাবাগ মোড়ে অবস্থান করছেন বিক্ষোভকারীরা। এতে শাহাবাগ মোড় থেকে যান চলাচল বন্ধ রয়েছে।

/এমকেএইচ/
সম্পর্কিত
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি