মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া কক‌টে‌লে যুবক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৪ ডিসেম্বর ২০২৫, ২০:৫০আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ২১:৩৯

রাজধানীর মগবাজার মোড় এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে শক্তিশালী ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় সিয়াম (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। 

বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৭টা ১০ মিনিটের দিকে মগবাজার ফ্লাইওভার থেকে একটি ককটেল নিচে নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থলেই নিহত হন সিয়াম।

খুলনার দীঘলিয়া উপজেলার করোনি গ্রামের আলী আকবর ও সিজু বেগমের ছেলে সিয়াম। বর্তমানে ইস্কাটন রোডের ২০০০ গলিতে থাকতেন তিনি। ইস্কাটন রোডে জাহিদ কার ডেকোরেশনে তিনি কাজ করতেন।

হাতিরঝিল থানার উপপরিদর্শক এসআই সাইদুর রহমান তার মৃতদেহ উদ্ধার করে রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। 

হাসপাতালে নিহতের সহকর্মী মো. অহিদুল বলেন, ‘সিয়াম ও আমি দুজনেই জাহিদ কার ডেকোরেশনে কাজ করি। সে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে চা-নাস্তা খেতে বের হয়েছিল। পরে সংবাদ পাই সে মারা গেছে।’ 

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ফ্লাইওভার থেকে একটি শক্তিশালী ককটেল নিচে কে বা কারা নিক্ষেপ করে। ধারণা করা হচ্ছে, ককটেলটি সরাসরি সিয়ামের (নিহত ব্যক্তি) মাথার ওপরে পড়ে। এতে সিয়াম ঘটনাস্থলেই মারা যান। ঘটনার তদন্ত চলছে।

/এসএন‌কে/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী