৫ বছর বয়সী ননদকে হত্যার অভিযোগ ভাবির বিরুদ্ধে

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
২২ জানুয়ারি ২০২৬, ০০:১৮আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০০:১৮

রাজধানীর ভাটারার কুড়িল মৃধাবাড়ি এলাকায় আরিফা (৫) ন‌ামের পাঁচ বছর বয়সী শিশুকে শ্বাসরোধে হত্যার‌ অভিযোগ উঠেছে ভাবির বিরুদ্ধে। হত্যার পর লাশ পানির ট্যাংকিতে ফেলে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গি‌য়ে শিশুর লাশ উদ্ধার করেছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে ঘটনাটি ঘটে। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ভাটারা থানার এসআই মওদুদ কামাল বলেন, এ ঘটনায় ভাবি খাদিজা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, কুড়িল মৃধাবাড়ি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো শিশু আরিফা। তার বাবার নাম রাজিব। একই বাড়িতে পাশাপাশি রুমে থাকতেন শিশুটির ভাই হাসান ও তার স্ত্রী খাদিজা। 

এসআই মওদুদ কামাল বলেন, শিশু খাদিজা তার ভাইয়ের কাছে বিভিন্ন সময়ে নানা ধরনের খাবার কিনে দিতে আবদার করতো। আর তাই ভাই হাসান তা কিনে দিতো। এগুলো নিয়ে তার ভাবি রাগ করতো, শিশটিকে ও তার ভাইকে বকাবকি দিতো। এসব নিয়ে রাগান্বিত হয়ে বুধবার সকালে শিশু খাদিজাকে শ্বাসরোধে হত্যা করে ওই বাসায় পানির ট্যাংকিতে ফেলে দেয়। পরে শিশুটিকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে, বিকালে বাড়ির লোকজন পানির ট্যাংকিতে তার লাশ দেখতে পায়। পরে বিষয়টি পুলিশকে জানা‌নো হয়।

তিনি জানান, গ্রেফতার খা‌দিজা পুলিশের কাছে স্বীকার করেন, তাকে কিছু না দিয়ে, সে (স্বামী) শুধু তার বোনকে কিনে দিতো। তাই তাকে পানির ট্যাংকিতে ফেলে দিয়েছেন।

/এআইবি/এসএন‌কে/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী