শাহজালালে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স ডিভাইসহ আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ মার্চ ২০২৬, ২২:১৪আপডেট : ১৪ মার্চ ২০২৬, ২২:১৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৯৮ দশমিক তিন গ্রাম স্বর্ণালংকার, ছয়টি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপসহ রাসেল আহমেদ (২৯) নামে এক যুবককে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়। আর রাতে এপিবিএনের সহকারী পুলিশ সুপার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১ এর বাইরের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন রাসেল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে তিনি পালানোর চেষ্টা করলে এপিবিএন সদস্যরা তাকে আটক করে। পরে এপিবিএন অফিসে নিয়ে এসে শরীর তল্লাশি করলে তার কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য এক কোটি ছয় লাখ ৪১ হাজার ৯১০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় রাসেল জানান, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে মূল্যবান জিনিসপত্র আনান তিনি। আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে বলে জানা যায়। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

এ বিষয়ে এপিবিএনের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, এয়ারপোর্টে চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে আমাদের দল সব সময় সক্রিয়। স্বর্ণ ও মাদক চোরাচালান রোধে আমাদের কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে।

/আইএ/এবিএম/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম