ভাটারায় বিদ্যুৎস্পৃষ্টে ওয়ার্কশপ কর্মচারীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৬, ২০:৩৭আপডেট : ১৭ মার্চ ২০২৬, ২১:১০

রাজধানীর ভাটারায় বিদুৎস্পৃষ্টে আকাশ মন্ডল (৩০) নামে এক ওয়ার্কশপ কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে নতুনবাজারের জে-ব্লকের নয়ানগর হাজী সোনামিয়া রোডে দুর্ঘটনাটি ঘটে। 

নিহত আকাশ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বোয়ালখালী গ্রামের প্রাণ গোবিন্দ মন্ডলের ছেলে। জীবিকা নির্বাহের জন্য বর্তমানে ভাটারা নয়ানগর এলাকায় থাকতেন তিনি। 

আকাশকে হাসপাতালে নিয়ে আসা রফিকুল ইসলাম জানান, তিনি আকাশের প্রতিবেশী। হাজী সোনামিয়া রোডে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পরে আকাশ। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আকাশকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। 

/আইএ/এআইবি/এবিএম/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি