রাজধানীর খোলা জায়গা ও বিনোদনকেন্দ্রে মানুষের ঢল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৬, ১৮:২০আপডেট : ২১ মার্চ ২০২৬, ১৮:২০

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ (শনিবার) পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দেশব্যাপী চলছে ঈদের ছুটি। এ ছুটিতে রাজধানীর খোলা জায়গা ও বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন নগরবাসী। করছেন আনন্দ উল্লাস।
 
আজ রাজধানীর আগারগাঁও এলাকায় বাণিজ্য মেলার সামনের খোলা প্রাঙ্গণে চলছে ঈদ উৎসবের আয়োজন। সেখানে অস্থায়ী স্টল, খাবারের দোকান ও নানা বিনোদন কার্যক্রম ঘিরে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। এছাড়া শ্যামলী শিশু মেলাতে সকাল থেকেই শিশু-কিশোরদের ভিড় লক্ষ্য করা গেছে। বিভিন্ন রাইড ও খেলাধুলায় মেতে উঠেছে তারা।

একইভাবে চন্দ্রিমা উদ্যানে পরিবার-পরিজন নিয়ে সময় কাটাতে ভিড় করছেন অনেকে। খোলা পরিবেশ আর সবুজে ঘেরা এ স্থানে ঈদের আনন্দ উপভোগ করছেন দর্শনার্থীরা।

আগারগাও ১

ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ এলাকাতেও দেখা গেছে মানুষের ঢল। বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা, ছবি তোলা আর ঘোরাঘুরিতে ব্যস্ত সময় পার করছেন তরুণ-তরুণীরা। এছাড়া হাতিরঝিলেও বিভিন্ন বয়সের মানুষের ভিড় দেখা গেছে।

সব মিলিয়ে ঈদের দিনটিকে ঘিরে রাজধানীর বিভিন্ন স্পটে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। তবে, কোথাও কোথাও ভিড় বেশি হওয়ায় ধীরগতির যান চলাচল ও সাময়িক ভোগান্তির কথাও জানিয়েছেন অনেকেই।

/এসএনএস/এবিএম/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের