সায়েদাবাদে বাসের ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৬, ২০:০১আপডেট : ৩০ মার্চ ২০২৬, ২০:০১

রাজধানী সায়েদাবাদে বাসের ধাক্কায় তাসলিমা আক্তার (৩৪) নামে এক অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশার চালকও। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় সায়েদাবাদের করাতিটোলা রেলগেইট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত তাসলিমা বংশাল মহৎ টুলীর জয়নাল মাদবরের মেয়ে। স্বামী রশিদ আহামেদ বাপ্পি ও সন্তানকে নিয়ে ৭৩/১ দক্ষিণ সায়েদাবাদ থাকতেন তিনি।

নিহতের আত্মীয় মো. নাদিম জানান, অটোরিকশাযোগে বাবার বাড়ি থেকে নিজের বাসায় ফিরছিলেন তাসলিমা। তিন চাকার যানটি করাতিটোলা রেলগেইট এলাকায় পৌঁছালে তিসা পরিবহনের একটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তাসলিমা ও অটোরিকশা চালক। খবর পেয়ে সেখানে যোন নাদিম। তিনি তাসলিমাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে যাচাই-বাছাই শেষে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঘাতক বাসটিকে স্থানীয়রা আটকে রেখেছে বলে জানান নাদিম।
 
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

/আইএ/এআইবি/এবিএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী