রাজধানীর পল্লবী থানাধীন আলীনগর এলাকা থেকে পুলিশের লুণ্ঠনকৃত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ভোরে আলীনগরস্থ সাগুফতা হাউজিংয়ের নির্মাণাধীন ভবন থেকে হতে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি পড়ে আছে এমন খবরে আজ ভোরে সাগুফতা হাউজিংয়ের নির্মাণাধীন ভবনে অভিযান চালায় পল্লবী থানা পুলিশের একটি দল। ওই ভবনের দ্বিতীয়তলা থেকে পুলিশের লুণ্ঠনকৃত একটি ১২ বোর শর্টগান, ২৭ রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলিসহ দুই রাউন্ড শর্টগানের খালি খোসা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।









