মিরপুর-১০ থেকে তালতলা পর্যন্ত সড়ক ও নর্দমা উন্নয়ন উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৬, ২০:০৬আপডেট : ৩১ মার্চ ২০২৬, ২০:০৬

মিরপুর-১০ থেকে তালতলা পর্যন্ত সড়ক ও নর্দমা উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। 

মঙ্গলবার (৩১ মার্চ) মিরপুর-১০ ফলপট্টিতে তিনি এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

কার্যক্রমটি ডিএনসিসির অঞ্চল-২ ও অঞ্চল-৪ এর ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো এবং অঞ্চল-৫ এর সার্ভিস প্যাকেজ উন্নয়ন শীর্ষক প্রকল্পের (আইডিআরআইএসপি) আওতায় বাস্তবায়িত হচ্ছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক জানান, মিরপুর-১০ থেকে তালতলা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক উন্নয়ন ও উভয় পাশে নর্দমা নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে দূর হবে।

তিনি আরও বলেন, প্রকল্পের কাজ আগামী ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে একই সড়কে বারবার খোঁড়াখুঁড়ি ও অর্থের অপচয় এড়াতে বিশেষভাবে নজর দেওয়া হবে।

এ সময় প্রশাসক কাজ চলাকালীন ও শেষ হওয়ার পর ফুটপাত দখলমুক্ত রাখতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। 

তিনি আশা প্রকাশ করেন, এ প্রকল্প বাস্তবায়নের পর বৃষ্টির সময় বেগম রোকেয়া সরণির জলাবদ্ধতা হ্রাস পাবে এবং জনগণের চলাচলে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রকল্প পরিচালক খন্দকার মাহবুব আলম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

/এএইচএস/এমএএল/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি