চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৬, ১৮:২২আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১৮:২২

রাজধানীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে আশরাদুল (১৩) নামে এক কিশোর নিহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে গেন্ডারিয়া রেল স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে। 

নিহত আশরাদুল কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বসবাস করতো বলে জানা গেছে।  

নিহত কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়া ট্রেন যাত্রী ইউসুফ জানান, নারায়ণগঞ্জগামী চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে আশরাদুল গুরুতর আহত হন। পরে তিনিসহ আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে যাচাই-বাছাই শেষে বিকাল সাড়ে ৫টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ফারুক বলেন,  “ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।”

/এআইবি/এসএনকে/এবিএম/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি