রাজধানী‌তে শত্রুতার জেরে ছুরিকাঘাতে আহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৯আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৯

রাজধানীর দারুস সালাম এলাকায় শত্রুতার জেরে ছুরিকাঘাতে দুই জন আহত হ‌য়ে‌ছেন। তারা হলেন- সুমন (২৮) ও শুভ (৩০)। 

বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দি‌কে মিরপুর ১ নম্ব‌রের কাঁচাবাজার এলাকায় এই ঘটনা ঘ‌টে। আহত‌দের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢা‌মেক) হাসপাতালে ভর্তি করা হ‌য়ে‌ছে। 

তা‌দের হাসপাতালে নি‌য়ে যাওয়া আরমান জানান, কাঁচাবাজার এলাকায় শত্রুতার জেরে স্থানীয় রাব্বি, চান্দু ও ইমরানসহ ১০/১২ জন সুমন ও শুভ‌কে মাথা ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত ক‌রে‌। প‌রে তারা পালিয়ে যায়। এরপর সহকর্মী উদ্ধার করে আহত দুই জন‌কে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১২টায় ঢামেক হাসপাতালে আনা হয়।

ঢা‌মেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, আহতরা বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। বিষয়‌টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

/এআইবি/এসএনকে/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী