বিপুল পরিমাণে মোবাইল, এর যন্ত্রাংশ ও টাকাসহ গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৬, ২৩:৩৮আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ২৩:৩৮

রাজধানীর তুরাগ থানাধীন এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে ৪৪২টি মোবাইল ফোন, নগদ আট লাখ ৮৪ হাজার টাকা এবং বিপুল পরিমাণ মোবাইলের যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন, শাহরিয়ার হাসান সরকার রাজা (২৬), মো. রনি মিয়া (২৪) ও শ্রী নয়ন চন্দ্র সূত্রধর (১৯)।

রবিবার রাতে তুরাগ থানাধীন রূপায়ণ সিটি গ্র্যান্ড ব্লক-এ এর  একটি ভবনে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয় বলে সোমবার (১৪ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি মিডিয়া বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে রবিবার রাতে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি অভিযানিক দল তুরাগ থানাধীন রূপায়ণ সিটি গ্র্যান্ড ব্লক-এ এর  একটি ভবনে অভিযান চালায়। এ সময় তিন জনকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত থেকে ৪৪২টি মোবাইল ফোন, আট লাখ ৮৪ হাজার টাকা, পাঁচটি ল্যাপটপ, তিনটি সিল মেশিন, একটি চার্জার, দু’টি হিট মেশিন, একটি মোবাইল খোলার যন্ত্র, একটি মোবাইলের স্পিড মিটার, একটি আইএমইআই নাম্বার ছাপানোর মেশিন, একটি টাকা গণনার মেশিন, একটি প্রিন্টার, ৭৪০টি মোবাইলের ডিসপ্লে, দুই হাজার ৬০টি মোবাইলের ব্যাক সেল, ৫৬০টি মোবাইল অ্যাডেপটর, ৫৪০টি চার্জার ক্যাবল, ৯০টি হেডফোন, ১৫০টি পেন ড্রাইভ, ২৫টি টাইপ-সি কানেক্টর, দুই হাজার ১৯০টি মোবাইলের ব্যাক কভার, এক হাজার মোবাইল ব্যাটারি, দু’টি সি সি ক্যামেরা, দুই কাটুন মোবাইল পার্টস, তিন হাজার ৫০০ মোবাইলের খালি বক্স ও ১৮টি স্পিকার জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মোবাইল চোরাচালান চক্রের সক্রিয় সদস্য দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা চীন থেকে অবৈধভাবে মোবাইল ও যন্ত্রাংশ এনে শুল্ক ফাঁকি দিয়ে ঢাকার বিভিন্ন মার্কেটে বিক্রি করতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছে তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/আইএ/এবিএম/
সম্পর্কিত
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
একজনের পাসপোর্টে আরেক নারীকে ইতালিতে প্রেরণ, গ্রেফতার ৭
একজনের পাসপোর্টে আরেক নারীকে ইতালিতে প্রেরণ, গ্রেফতার ৭
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী