রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার শতাধিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৬, ১৮:২৫আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১৮:২৫

রাজধানীর যাত্রাবাড়ী, উত্তরা ও তেজগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। 

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এসব তথ্য জানানো জয়।

ডিএমপির ডিসি এন এম নাসিরুদ্দিন জানান, যাত্রাবাড়ী এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে তিন হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় দু’জন, পুরোনো মামলায় তিনজন, গ্রেফতারি পরোয়ানামূলে একজন, অন্যান্য ধারায় একজন এবং মোবাইল কোর্টে ১২ জন রয়েছেন। 

এদিকে, রাজধানীর উত্তরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে গ্রেফতার উত্তরা পশ্চিম থানা পুলিশ। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা, ১৩ পুরিয়া গাঁজা এবং পাঁচ পুরিয়া হেরোইন জদ্ধ করা হয়। এছাড়া রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে তেজগাঁও থানায় চারজন, মোহাম্মদপুর থানায় ৩১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দশজন,  শেরে বাংলা নগর ও আদাবর থানায় পাঁচজন করে এবং হাতিরঝিল থানায় চারজন। 

অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।

/এসএনকে/এবিএম/
সম্পর্কিত
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি