জবি শিক্ষিকার বাসায় দিনদুপুরে চুরি

জবি প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৬, ২৩:৫৫আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ২৩:৫৫

রাজধানীর বংশাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগের শিক্ষিকা মোসা. মৌসুমী আক্তারের ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বংশাল থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই শিক্ষিকা।

অভিযোগ সূত্রে জানা গেছে, চুরি হওয়া জিনিসের মধ্যে স্বর্ণালঙ্কার ও একটি ল্যাপটপ রয়েছে।

থানায় দেওয়া লিখিত অভিযোগে ভুক্তভোগী শিক্ষিকা জানান, আজ দুপুর আনুমানিক ১টার দিকে তিনি ও তার ছোট বোন বাজার করার জন্য রায়সাহেব বাজারে যান। বাজার শেষে তার ছোট বোন আনুমানিক দুপুর আড়াইটার দিকে বাসায় ফিরে দরজা খোলা দেখতে পান এবং বিষয়টি তাকে ফোনে জানান। খবর পেয়ে বাসায় এসে তিনি দেখেন, বাসার গেটের তালা খুলে খাটের ওপর রাখা এবং ঘরের ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পড়ার টেবিলের লকারের তালা ভাঙা ছিল। সেখান থেকে স্বর্ণের কানের দুল এবং একটি ল্যাপটপ নিয়ে যায় চোর।

ভুক্তভোগী শিক্ষিকা মৌসুমী আক্তার বলেন, “দিনের বেলায় বাসা ফাঁকা থাকার সুযোগে এভাবে চুরি হওয়া খুবই উদ্বেগজনক। তালা ভেঙে ঘরের মালামাল এলোমেলো করে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। এতে আমি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানাচ্ছি।”

/এবিএম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী